খোলা প্রান্তর, উন্মুক্ত আকাশ, এক ঝাঁক তারা,
একজন অর্জুন,
সময়ের তীর ঘেঁষে এসে গেছে যৌবন দ্বারে।
যুদ্ধ শঙ্খনাদে যে যুবক আন্দোলিত, সেই শুধু শোনে
ডাকছে যুদ্ধভূমি, নির্ধারিত সময়ের আগে
অজুর্ন গাণ্ডিব ছোঁবে না,
উপযুক্ত সময়ের আছে সে প্রতিক্ষায়।
অর্জুন হৃদয় হন্তারক নয়।
এমন হৃদয় মন্দিরও হতে পারে।
একদিন অন্তহীন অপমানে,
হৃদয় ‘প্রিয় গাণ্ডিব ’ ছুঁয়েছিলো।
বলেছিলো, “অর্জুন তুমি, নিয়মিত ছোঁও তো আমায়?
একমনে আমায় যদি ছোঁও
একদিন কর্ণের বুক আমি ছুতে দেবো,
ছুঁতে দেবো ভীষ্ম শরীর।”
“গাণ্ডিব, তোমাকে ছুঁয়েছি বলেই যুদ্ধ ছুঁতে চাই!
এতো এক খেলা, ইচ্ছা বিষাদ সরোবরে-
দম্ভের প্রতিবাদে।”
অর্জুন হাসে। বোঝে না যুদ্ধভূমি,
‘হারায় কি চিরতরে’?
সে কেবল কর্তব্য চেনে।
আরও পড়ুন – >>> কলিজা, মগজ, চামড়া
[…] By তন্ময় সাহা 3 weeks ago Add Comment ফণীমনসা To Top অজুর্ন গাণ্ডিব ছোঁবে […]