এই জ্যৈষ্ঠে ‘আম’ বেচে আইজুদ্দি’ ‘গরু’ চেয়েছিল !
পথ চেয়ে ছিল বছর দুয়েক!
না জানি সখের কুঁড়ি পাতা হয়ে কবে কবে
আসে; কবে হয় পাতা সভ্যপানা গাছে।
টিয়ে রঙ্গা পাতা হাল্কা থেকে গাঢ়
সবুজ হলো।
সবুজ হলো গাঢ়।
সে আসবে বলেই: অপেক্ষায় থাকা হলো।
মুকুল আসবে বলে, আইজুদ্দি অপেক্ষায় ছিল
আরো বছরখানেক! এসেছিল দু’একটি মুকুল।
আরো বছরখানেক আইজুদ্দি ছিল অপেক্ষায়!
মুকুলশোভিত পাতার মাঝে
সবুজ কাঁচা আম!
এল না।
এল না সে কাচা-মিঠে!
সকলে বলল, ‘পাতাবাহার! পাতাবাহার গো আইজুদ্দি।’
ততদিনে ‘আম বেচে গরু কেনা’ স্বপ্ন হয়ে গেছে!
এছাড়াও দেখুন: বারবিকিউ জমে ক্ষীর
No Comment! Be the first one.