ভেবেছিলাম হৃদয়ের তারবার্তায় আপনের সঙ্গা বুঝি
সঠিক হলো না ।
দেখে আপন থেকে আপনার জন,
জমানো ক্ষুধার রসদ মেপে,
জীবনের ছাদনা তলায় এতোদিন পর আমি জানলাম
তুমিই সঠিক।
পচে গেছে কতো-শতো রজনীগন্ধা, পুরোনো স্টিক।
মরেছে অঙ্গীকার, অকালে বোধন হয়নি প্রেমে!
স্মৃতির তো হয়নি মালিক!
আত্মা বলেনি কেউ, অপেক্ষায় চেয়ে পথ থাকেনি।
প্রেমের ছাপানো কোন ফরম ভাসেনি চোখের সামনে আজও।
মরে গেছে আপন কম্পাস কাঁটার ঠিক ঠিক দক্ষিণ দিক।
[…] By তন্ময় সাহা 3 weeks ago Add Comment বিবস্ত্র রাত্রি To Top আপন […]